bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনা এখন ধূ ধূ বালুচর দশ হাজার জেলে ও মাঝি-মাল্লার দুর্দিন

মো. মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতুনি, কৈজুরি, গালা, খুকনি ও জালালপুর এ ৪টি ইউনিয়নের প্রায় ১৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যমুনা নদীর পানি শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে ধূ ধূ বালুর চরে পরিণত হয়েছে। যেটুকতেু পানি আছে সেখানে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় তাও মরা খালে পরিণত হয়েছে। এ কারণে এখন আর এ নদীতে আগের মত নৌকা চলেনা। মাছও নেই। ফলে এ চার ইউনিয়নের প্রায় ৫ হাজার জেলে ও ৫ হাজার মাঝ-মাল্লা কর্মহীন হয়ে বেকার হয়ে পড়েছে। এদের সংসারে অভাব অনটন লেগেই আছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা এখন চরম দুর্বিসহ জীবন-যাপন করছে। এর উপর করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে তারা বাইরে কাজে যেতে না পারায় তাদের মরার উপর খারার ঘাঁ শুরু হয়েছে।
এ বিষয়ে বানতিয়ার গ্রামের জেলে প্রেমা হলদার, গুরু হলদার, কালু শেখ, লুৎফর রহমান, উজ্জল হোসেন, আব্দুল কুদ্দুস বলেন, যমুনা নদীর পানি আশংকাজনক হারে হ্রাস পাওয়ায় নদীতে আর আগের মত মাছ নেই। ফলে আমরা বেকার জীবন যাপন করছি। এর মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে বাইরে কাজে যেতে না পারায় ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে খুবই বিপদে পড়েছি।
এ বিষয়ে বানতিয়ার গ্রামের নৌকার মাঝি রজব আলী, আমীর হামজা, ময়নাল প্রাং বলেন, আমাদের জমিজনা নাই। যমুনার ভাঙনে শেষ হয়ে গেছে। এখন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি। এ বছর শুষ্ক মৌসুম শুরু না হতেই নদীতে পানি শুকিয়ে ধূ ধূ বালুচরে পরিণত হয়েছে। ফলে নৌকা চালানো বন্ধ হয়ে গেছে। মানুষজন পায়ে হেঁটে চলাচল করছে। এর উপর করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে বাইরে কাজে যেতে না। ফলে স্ত্রী-সন্তান নিয়ে চরম বেকায়দায় পড়েছি। অভাব অনটনের মধ্যদিয়ে দিন চলছে।
এ বিষয়ে বানতিয়ার বাজারের হার্ডওয়ার দোকানদার ও ছোট চানতারা বাজারের মুদি দোকানদার সোলায়মান হোসেন বলেন, নদীতে পানি না থাকায় নৌকা চলে না। দোকানের মালপত্র মাথায় নিয়ে দুপুরের রোদে তপ্ত ধূ ধূ বালুর চর পাড়ি দিতে খুবই কষ্ট হয়। ঘোড়ার গাড়িতে মাল নিতে গেলে বস্তা প্রতি ৩/৪ গুণ বেশি ভাড়া দিতে হয়। 
সানাতুনি গ্রামের পল্লিচিকিৎসক জিয়াউল হক বলেন, যমুনায় পানি না থাকায় জরুরী প্রয়োজনে মূমুর্ষ রোগীকে হাসপাতালে নেওয়া খুবই কষ্ট হয়। বিশেষ করে ডেলিভারি রোগীর হয় পথেই ডেলিভারি হয়ে যায় নয়তো মারা যায়। পানি থাকলে কম খরচে দ্রæত এ সব রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হয়। এ জন্য দ্রæত এ নদী ড্রেজিং প্রায়োজন। 
এ বিষয়ে সোনাতুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরতুজ আলী বলেন, নাব্য সংকট নিরসনে দ্রæত যমুনা নদীর এ অংশে ড্রেজিং প্রয়োজন। এখানে ড্রেজিং করলে জেলে ও মাঝিরা উপকৃত হওয়ার পাশিপাশি বর্ষা মৌসুমে বাড়িঘর ও ফসলিী জমি নদী ভাঙন থেকে রক্ষা পাবে। 
সোনাতুনি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান জানান, দীর্ঘদিন ধরে যমুনায় ড্রেজিং না হওয়ায় শুষ্ক মৌসুমে নদী নাব্য হারায়। আর বর্ষা মৌসুমে পানি ধারণ ক্ষমতা না থাকায় বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলিন হয়। ফলে আমার ইউনিয়নের মানুষ প্রতি বছর সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এ থেকে এলাকাবাসিকে রক্ষা করতে হলে বর্ষা আসার আগেই দ্রæত এ নদীর এ অংশে ড্রেজিং প্রয়োজন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, মেগা প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারীরবন্দর সচল করতে অচিরেই আরিচা থেকে চিলমারীবন্দর পর্যন্ত যমুনা নদীর ড্রেজিং কাজ শুরু হবে। এ কাজ শুরু হলে পর্যায়ক্রমে আমাদের এ অংশেও ড্রেজিং হয়ে যাবে। তখন আর এ সমস্যা থাকবে না।
সিরাজগঞ্জ পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ডেল্টা প্রকল্পের আওতায় একটি মেগা প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার চিলমারীরবন্দর সচল করতে অচিরেই আরিচা থেকে চিলমারীরবন্দর পর্যন্ত যমুনা নদীর ড্রেজিং কাজ শুরু হবে। এ কাজ শুরু হলে পর্যায়ক্রমে আমাদের এ অংশের শাখা নদীসহ সম্পূর্ণটাই ড্রেজিং হয়ে যাবে। তখন এ এলাকার নাব্য সংকট দূর হওয়ার পাশাপাশি আবাদি জমি ও বাড়িঘর ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ফলে তখন আর এ সমস্যা থাকবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১১

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১২

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৪

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৫

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৬

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৭

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৮

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

২০