৮ মে ২০২০, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর আরো ১২৯ বন্দিকে মুক্তির নির্দেশ

রাজশাহী প্রতিনিধি:  করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আরো ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার দুপুরে কারা কর্তৃপক্ষ এ নির্দেশ পেয়েছেন বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, তৃতীয় ধাপে ১২৯ কয়েদিকে মুক্তি দিতে নির্দেশনা পেয়েছি। যাদের জরিমানা নেই তাদের সন্ধ্যার মধ্যেই ছেড়ে দেয়া হবে। আর আগের ৯৮ বন্দীকে ছেড়ে দেয়ার নির্দেশনা আসে। তাদের অনেকেই চলে গেছেন, কেউ কেউ জরিমানা পরিশোধ না হওয়ায় আটকে আছেন।
গিয়াস উদ্দিন জানান, প্রথম ধাপে ৩৩, দ্বিতীয় ধাপে ৬৫ এবং তৃতীয় ধাপে ১২৯ জনকে মুক্তির নির্দেশনা দেয়া হয়েছে। এই ২২৭ জনের বাইরে আর কাউকে মুক্তি দেয়া হবে কিনা সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম বন্দিদের তালিকা কিছু দিন আগে কারা অধিদফতর সারাদেশের কারাগারগুলো থেকে নিয়েছিল। তালিকা পাওয়ার পর সারাদেশ থেকেই বন্দী মুক্তি দেয়া হচ্ছে।
গিয়াস উদ্দিন জানিয়েছেন, যাদের কারাদÐের মেয়াদ এক বছর, কিন্তু ছয়মাস বা তারও বেশি সাজা খেটেছেন এ রকম কয়েদিদেরই সাধারণ ক্ষমায় সাজা মওকুফ করা হয়েছে। যারা মুক্তি পাচ্ছেন তাদের এ মামলায় আর কারাগারে যাওয়া লাগবে না। সাজা একেবারেই মওকুফ করে দেয়া হয়েছে। তবে কারাদন্ডের সঙ্গে যদি কারও অর্থদন্ডও থেকে থাকে। তাহলে তাকে জরিমানার টাকা পরিশোধ করতেই হবে। স্বজনরা জরিমানা পরিশোধ না করলে সাধারণ ক্ষমা পেয়েও ওই বন্দীর মুক্তি মিলবে না। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ১ হাজার ৪৫০ জন। কিন্তু উত্তরা লের বৃহৎ এই কারাগারে হাজতি এবং কয়েদি মিলিয়ে বন্দী থাকেন প্রায় সাড়ে তিন হাজার। গাদাগাদি করে কারাগারে থাকতে হয় বন্দিদের। এতে এখানে বন্দিদের সংক্রমণের ঝুঁকি বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০