Online Desk
৩০ মার্চ ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের নিয়ে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সভা হয়।

এসময় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম মমিন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক আব্দুল হালিম, শ্রমিক নেতা শাওখাত হোসেন, আব্দুল আলিম প্রমুখ।

দক্ষ জনবল তৈরি করার জন্য স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুম জনবলদের অন্ত: বিভাগের মাধ্যমে স্থায়ী পদে সমন্বয় ও পদায়ন করতে হবে। সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধ ১৫ ভাগ টাকা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিকদের বকেয়া সহ প্রতি মাসে সর্বনিম্ন ১৫শ টাকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগামীতে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের একই সাথে বৈষম্যমুক্ত জাতীয় স্কেল ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে মুজুরি কমিশনের শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে। শ্রমিক কর্মচারীদের ২০০২ সালের সেটআপ মোতাবেক সকল আর্থিক সুবিধা দিতে হবে। ইক্ষু পরিবহনের জন্য ড্রাইভার, হেল্পারদের ইনসেন্টিভ বিল বৃদ্ধি করতে হবে। এসব সহ ৭ দফা দাবি জানান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০