Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহন পৌরসভার করমেলার উদ্বোধন

লালমোহন পৌরসভার করমেলার উদ্বোধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘‘পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৩ দিন ব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে লালমোহন পৌরসভার প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যার যার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত।

লালমোহন পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।

জানা যায়, লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া কর রয়েছে। করমেলা উপলক্ষে ২৬ জানুয়ারি হতে ২৮ জানুয়ারির মধ্যে বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫% রিবেট সুবিধা দেয়া হবে।

লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: নিজামুদ্দিন ও মেহেদী হাসান, পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো৷ নাজিমুদ্দিন এবং সিটিসিআরসি প্রকল্পের পরামর্শক মো. রফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ পৌর নাগরিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০