Shakil Shah
২০ মার্চ ২০২১, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লার ঘটনায় উদ্বেগ প্রকাশ ১০ বিশিষ্ট নাগরিকের

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ১০ বিশিষ্ট নাগরিক।

তারা হলেন- আবদুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, শামসুজ্জামান খান, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম এবং নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

বিবৃতিতে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। একইসঙ্গে জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধে এগিয়ে আসার জন্য দেশের সুনাগরিকদের প্রতি আহ্বান জানান।

শনিবার (২০ মার্চ) গণমাধ্যমে বিবৃতি পাঠান নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

বিবৃতিতে বলা হয়, ‘যখন সারা দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালিত হচ্ছে, তখন শাল্লায় যে অমানবিক সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তা আমাদের ক্ষুব্ধ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা আমাদের বিস্মিত করেছে।’

এতে আরও বলা হয়, ‘বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের উসকানিতে ও হেফাজতের অনুসারীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই বীভৎস সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে সক্ষম হয়।’

‘সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য হামলা সম্পর্কে জেনেও যথাযথ ব্যবস্থা নেয়নি। আমরা অবিলম্বে উসকানিদাতা মামুনুল হক ও শাল্লার নিরীহ মানুষের ওপর আক্রমণকারী ও অগ্নিসংযোগকাণ্ড-লুণ্ঠনকারী সকল দাঙ্গাবাজদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন মহলের প্রশ্রয়ে সাম্প্রদায়িক হেফাজত-জামায়াতিরা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার সাহস পাচ্ছে। পাশাপাশি এই সাম্প্রদায়িক শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের অনেক প্রগতিশীল ব্যক্তিদের নামে কুৎসা রটনা করছে অথচ বিটিআরসি এই কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই দণ্ডযোগ্য অপরাধ নিয়ন্ত্রণে বিটিআরসির যথাযথ তৎপরতা প্রত্যাশা করি।’

দেশের ভাবমূর্তি বিনষ্টের আশঙ্কা করে বিবৃতি বলা হয়, ‘আমাদের আশঙ্কা শেখ হাসিনা দেশকে যে লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তি গড়ে তুলেছেন, শাল্লার ঘটনা সেই ভাবমূর্তিকে বিনষ্ট করবে এবং একটি নেতিবাচক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে প্রতীয়মান হবে। অতীতে আমরা দেখেছি যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচারকার্য এখনো সম্পন্ন হয়নি। আমদের আশঙ্কা এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে না, পিছিয়ে যাবে এবং এতদিনের সব অর্জন ভূলুণ্ঠিত হবে।’

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধেরও ডাক দেয়া হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘দেশের সকল সুনাগরিকদের প্রতি আমাদের আহ্বান-আসুন, আমরা সম্মিলিতভাবে এই জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০