Ibrahim Atiullah Anik
৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবাই মিলে উদ্যোগ নিলে অসহায় নারীদের দুর্ভোগ কমানো সম্ভব

সবাই মিলে উদ্যোগ নিলে অসহায় নারীদের দুর্ভোগ কমানো সম্ভব

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ই নভেম্বর রোজ সোমবার উপজেলা হলরুমে সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
সোমবার সকালে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় কয়েকটি স্কুল দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে এর পরিসর আরও বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না যায় আমরা সেদিকে নজর দেব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে স্কুল ব্যাগ, সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে হাফিজপুর সরকারী শিশু পরিবার (বালক) পরিদর্শন শেষে তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী এবং কম্বল বিতরণ করেন। বিকেলে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০