Shakil Shah
২০ অগাস্ট ২০২১, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার গঠন করতে লড়াই করতে হবে: ফখরুল

জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে বিএনপিকে সংগ্রাম ও লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে ‘বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের নেত্রী, তিনি আজকে এখনো পর্যন্ত বন্দি অবস্থায় আছেন। তাকে মুক্ত করা, আমাদের নেতাকে দেশে ফিরিয়ে আনতে এবং দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

‘অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটা সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে এই দানবীয় শক্তিকে পরাজিত করে আমাদেরকে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে বাধ্য করতে হবে যে, একটি নিরপেক্ষকালীন সরকারের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন হতে পারে, একটি পার্লামেন্ট গঠন হতে পারে- সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে, সংগ্রাম ও লড়াই করতে হবে।’

আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন। এজন্য এখন নির্বাচিত প্রতিনিধি বলতে তারা যা বুঝাচ্ছে, সেই ধরনের লোকগুলো আওয়ামী লীগের- তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে। শুধু একটি জায়গা না, শুধু বরিশাল না। ইতিপূর্বে অনেক জায়গায় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের সংঘর্ষ ও সংঘাত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে, এটা তার একটা লক্ষণ।

স্মৃতি সংসদের সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় ব্যারিস্টার সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম এবং একমাত্র কণ্যা সালিমা বেগমসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০