Online Desk
৪ মার্চ ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার না থাকায় ভোগান্তি

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার না থাকায় ভোগান্তি

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিএস ও আরওআর রেজিস্টার-১ সংরক্ষিত না থাকায় সাধারণ ভূমি মালিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, নামজারি, খতিয়ান যাচাই ও মালিকানা নিশ্চিতকরণের ক্ষেত্রে সিএস ও আরওআর রেজিস্টার-১ একটি মৌলিক ও অপরিহার্য দলিল। অথচ এই গুরুত্বপূর্ণ নথি স্থানীয় সরিষাবাড়ি সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে না থাকায় সেবা নিতে আসা মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।

ভুক্তভোগী একাধিক ভূমি মালিক জানান, প্রয়োজনীয় রেকর্ডের অনুলিপি বা তথ্য সংগ্রহ করতে তাদের জামালপুর জেলা পর্যায়ের অফিস কিংবা অন্যত্র যেতে হচ্ছে। এতে সময় অর্থ ও শ্রম—তিন দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অনেক ক্ষেত্রে মামলা পরিচালনা বা নামজারি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সচেতন মহলের প্রশ্ন, একটি উপজেলার প্রধান ভূমি অফিসে যদি মৌলিক রেজিস্টারই সংরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ সেবা পাবে কীভাবে? এ ধরনের অব্যবস্থাপনা জনভোগান্তি আরও বাড়িয়ে তুলছে বলে তারা মন্তব্য করেন।

ভূমি মালিক ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত সিএস ও আরওআর রেজিস্টার-১ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে জনগণের হয়রানি বন্ধ ও সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০