১১ মে ২০২০, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে হরিণ শিকারীদের বিরুদ্ধে মামলা করায় বিপাকে বনবিভাগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের হরিণ শিকারীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে বন বিভাগ। ঘটনার সাড়ে তিনমাস পরে মিথ্যা অভিযোগে বনরক্ষীদের নামে শরণখোলা থানায় পাল্টা মামলা দায়ের করেছে আসামী পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী বনরক্ষীরা হতাশ হয়ে পড়েছেন।

বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক জানান, গত জানুয়ারী মাসের ১৬ তরিখে সুন্দরবনের তাম্বলবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল। টহলকালে বিকেল ৫টার দিকে তারা বনের কলামুলা এলাকায় দুইটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। পরে তারা নৌকা দুইটি তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ কাকড়া ও চারু উদ্ধার করে। এক পর্যায়ে শিকারীরা বনরক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

শিকারীদের হামলায় বনরক্ষী আবুল বাশার ও মোতালেব হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় ১৭ জানুয়ারী তাম্বলবুনিয়া টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে শরণখোলা থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫, ধারা-৩৩২,৩৫৩,৩০৭,৩৭৯,৪২৭,৫০৬ পেনাল কোর্ট। আসামীরা হচ্ছেন, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ধাবড়ী গ্রামের আঃ হক শেখের পুত্র ইউসুফ শেখ (৩৫), বাগেরহাটের মোংলা উপজেলার বাঁশতলা গ্রামের হাছেন মুসুল্লির পুত্র আঃ হামিদ মুসুল্লি (৩৫), হানিফ মুসুল্লি (৩৩), আসাদ মুসুল্লি (৩০)। 

অপরদিকে ওই ঘটনার সাড়ে তিনমাস পরে গত ১ মে উল্লেখিত আসামিদের পক্ষে মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের সোহরাব হোসেন বাদী হয়ে বনরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে শরণখোলা থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। মামলা নং-০১, তারিখ ০১,০৫,২০২০। মামলায় তাম্বলবুনিয়া টহল ফাঁড়ির ওসি মিজানুর রহমান, বিএম আবুল বাশার ও মোতালেব হোসেনকে আসামী করা হয়। 

এব্যাপারে উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার জানান, বন বিভাগের দায়ের করা মমলাটি তদন্তে প্রমানিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। অপর মামলাটির তদন্ত চলছে।

সাড়ে তিনমাস পরে পাল্টা মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, তারা যেহেতু মেডিকেল সনদপত্র নিয়ে এসে মারপিটের ঘটনা বর্ননা করেছেন তাই মামলা নেয়া হয়েছে। তবে ঘটনার সত্যতা না পাওয়া গেলে ফাইনাল রিপোর্ট দেয়া হবে।
 

এব্যাপারে বনরক্ষীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সোহরাব হোসেন জানান, আসামীদের তিনজন তার ভাগ্নে সুন্দরবনে মাছ ধরতে গেলে বনরক্ষীরা উৎকোচের দাবীতে তাদের মারধর করে নৌকা ডুবিয়ে দেয়। এঘটনায় শরণখোলা থানায় প্রথমে মামলা নিতে অনিহা প্রকাশ করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে সাড়ে তিনমাস পরে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

১০

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১১

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১২

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৩

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৪

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৭

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৮

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৯

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

২০