Bhorer Darpan
২৮ জুলাই ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় আত্মগোপন শেষে কারাবন্দি মাধবদীর মেয়র মানিক

হত্যা মামলায় আত্মগোপন শেষে কারাবন্দি মাধবদীর মেয়র মানিক

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক  মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে হওয়া শাওন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোশারফ হোসেন প্রধান মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মাধবদী থানা পুলিশ।

এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার মূল নথি অন্য আসামীর শুনানির জন্য জেলা জজ আদালতে মূলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানি রেখে আসামী মোশারফ হোসেন প্রধান মানিককে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম।

নরসিংদীর অতিরিক্ত জেলা পুলিশ সূত্রে জানা যায় , রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হত্যা মামলার আসামী মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে তাকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া মাধবদী থানার হত্যা মামলায় আদালতে নিয়ে যায় মাধবদী থানা পুলিশ।  

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০