Shakil Shah
৩০ মার্চ ২০২১, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেফাজতের কাঁধে বসে নৈরাজ্য করেছে বিএনপি-জামায়াত: হানিফ

ভোরের দর্পণ ডেস্ক:

রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। মঙ্গলবার (৩০ মার্চ) পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ২০১৩ সালেও একই কায়দায় মাদ্রাসাছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর ভাবে দমন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিসহ পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য, স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে স্বীকৃতি দিয়ে আলেম ওলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রে পা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা তাদের জন্যই ক্ষতির কারণ হবে। তারা যদি সত্যিকারের ধর্মভিত্তিক সংগঠন হয়। তবে নৈরাজ্য না করে সারা পৃথিবীর মানুষ যেন ইসলাম সম্পর্কে ভাল ধারণা পায় এমন আচরণই তাদের কাছে প্রত্যাশা করি।

মতবিনিময় সভা শেষে মাহবুব উল আলম হানিফ এমপি করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০