Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নালিতাবাড়ী ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নালিতাবাড়ী ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতি পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপির সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাহিম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড বিএনপির একাধিক নেতা লিখিতভাবে অভিযোগ করেন যে, আনোয়ার হোসেন আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক, বিতর্কিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে দলকে বারবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তার কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দের আশঙ্কা, এমন একজন ব্যক্তি নেতৃত্বে থাকলে আসন্ন নির্বাচনসহ বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়তে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় স্বার্থে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন আনার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি অভ্যন্তরীণ গ্রুপিং রাজনীতির শিকার। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একতরফা এবং আমাকে নিজের বক্তব্য উপস্থাপনের কোনো সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০