Ibrahim Atiullah Anik
১১ নভেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অফিস পলিটিক্স থেকে মবের শিকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা

অফিস পলিটিক্স থেকে মবের শিকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মবের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী সচিব ওসমান গণিকে হেনস্থা ও অপহরণ করেছে একদল যুবক। ১২ অক্টোবর ওসমান গণিকে অপহরণ করে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে হেনস্থা ও পরবর্তীতে চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্রদের কথিত কিছু নেতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসান, ফরহাদ, হোসেন ও সাকিবসহ ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী অফিস থেকে বাসায় ফেরার পথে ওসমান গণিকে অপহরণ করেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ সময় ওসমান গণির সঙ্গে থাকা তার বন্ধু অ্যাডভোকেট আকতার হোসেনকেও ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা পুলিশ গভীর রাতে ওই নির্জন স্থান থেকে ওসমান গণি ও তার বন্ধু আকতার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে জুলাই আন্দোলনের হত্যা মামলায় ওসমান গণিকে আসামী করার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে ওই শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পাঁচলাইশ থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে পরদিন ওসমান গণিকে থানা থেকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক আহবায়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ওসমান গণির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। তা নিয়ে ওসমান গণির সঙ্গে শিক্ষার্থীদের ফোনে কথা হয়। এরপর ওসমান গণি ষোলশহর রেল স্টেশনে এলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এতে অনেক শিক্ষার্থী সেখানে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এডভোকেট আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইদিন আমি ওসমান গণির সাথে দেখা করতে গিয়েছিলাম। আমরা ফেরার সময় ষোলশহর রেলস্টেশন এলাকায় এই ঘটনার শিকার হই। পরবর্তীতে পুলিশী সহায়তা আমরা রক্ষা পাই।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান গণমাধ্যমকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কয়েকজন মিলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব ওসমান গণিকে আটক করে মব করার চেষ্টাকালে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে নেয়। এরপর তার বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা না থাকায় তাকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়া হয়।’

মবের শিকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব ওসমান গণি বলেন, ‘আমি নোংরা ‘অফিস পলিটিক্স’ এর শিকার হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম হয়রানির শিকার হয়েছি আমি। ষড়যন্ত্র করে আমাকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। আমি যেখানে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছি, সেখানে আমাকেই ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করা হয়েছে।’

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াছ হোসেন আহম্মদ বলেন, ঘটনাটা আমি শুনেছি, তবে কেউ আমার কাছে কোনো ধরণের অভিযোগ উত্থাপন করেনি। আমি খোঁজ নিয়ে বিস্তারিত জানব।

জানা গেছে, বিগত চাকরী জীবনের শুরু থেকেই নোংরা ‘অফিস পলিটিক্স’ এর শিকার হয়ে আসছেন ওসমান গণি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাকে মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্তও করা হয়। হাইকোর্টে ওসমান গণির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি স্বপদে বহাল হন। এরপরও ‘অফিস পলিটিক্স’ এর কবল থেকে মুক্ত হতে পারেননি ওসমান গণি। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর নতুন করে ষড়যন্ত্র শুরু হয় তার বিরুদ্ধে। এবার তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বানানোর পাঁয়তারা শুরু হয়। এরই অংশ হিসেবে ওসমান গণির পেছনে লেলিয়ে দেয়া হয় চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধা তালিকায় ষষ্ঠস্থান লাভ করে ২০০১ সালের ১৯ এপ্রিল কাজে যোগ দেন ওসমান গণি। যোগদানের পর থেকেই অফিস পলিটিক্সের শিকার ওসমান গণি। প্রথমে তার বিরুদ্ধে ভুয়া অভিজ্ঞতা সনদের অভিযোগ উত্থাপন করা হয়। কিন্তু বিভিন্ন দফায় তিনটি ভিন্ন ভিন্ন কমিটির তিনটি প্রতিবেদনে এর সত্যতা পাওয়া যায়নি। কিন্তু তারপরও আবার বোর্ডের কর্মকর্তা দিয়ে তদন্তের নামে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। শেষ পর্যন্ত ওসমান গণি আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট চতুর্থ তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত করে দেন।

এদিকে তিন হাজার ১৪৪ টাকার একটি পরীক্ষকের চেক আত্মসাতের অভিযোগে স্বাক্ষর করা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট হিসাব শাখার সকলকে দায়ী করা হলেও চতুর্থ তদন্ত কমিটির কার্যক্রম হাইকোর্টে রিটের মাধ্যমে স্থগিত করার কারণে শুধু ওসমান গণিকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা (মামলা নং- ১০১৫/২০০৫) দায়ের করেন ওসমান গণি। হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন।

২০০৯ সালের ২৬ জানুয়ারি ওসমান গণির বিরুদ্ধে আনীত অভিজ্ঞতার সনদ সংক্রান্ত অভিযোগ ও চেক সংক্রান্ত অভিযোগ প্রত্যাহার করে চাকরি থেকে তার সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়। ২০০৯ সালের ১৯ মে ৪৯তম বোর্ড সভায় তা অনুমোদন দেয়া হয়। একই বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ডের সিলেকশন কমিটির সভায় সিদ্ধান্ত অনুমোদনের পর ওসমান গণিকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি দেয়া হয়। ২০১০ সালের ২৪ এপ্রিল ৫০তম বোর্ড সভায় তার পদোন্নতির অনুমোদন দেয়া হয়।
ওসমান গণির বিরুদ্ধে ইতোপূর্বে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও বোর্ডের কর্মচারী ও বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বোর্ডের চেয়ারম্যানের কাছে ওসমান গণির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

নাছির একই অভিযোগে হাইকোর্টে রিট মামলা (মামলা নং-১৪৬৭৯/২০১৯) দায়ের করেন। হাইকোর্ট রুলনিশি জারি করেন। ২০২১ সালের ২৬ আগস্ট রিট মামলাটির শুনানী হয়। শুনানী শেষে ওসমান গণির বিরুদ্ধে আনীত অভিজ্ঞতার সনদ, চেক জালিয়াতি ও রিট জালিয়াতি এবং অবৈধ পদোন্নতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট নাছিরের রিট মামলাটি খারিজ করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০