Online Desk
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

খুলনা ব্যুরো: বেসরকারি একটি প্রতিষ্ঠানের শ্রমিক মোঃ ইয়াসিন বাহাদুর-এর স্ত্রী শারমিন আক্তার দীর্ঘদিন ১১ বছর যাবৎ টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। এই জটিল রোগের চিকিৎসার খরচ গুছাতে গিয়ে জায়গা-জমি ব্যবসা-প্রতিষ্ঠান সব হারিয়েছে ইয়াসিন।

মাঝে চিকিৎসার খরচ ব্যবস্থা করতে না পারায় স্ত্রী শারমিনের দুই চোখ নষ্ট হয়ে গেছে, পরে গেছে মুখের সব দাত। হার্ট, কিডনি সব কিছুই নষ্টের পথে। চিকিৎসক বলেছে দ্রুত রেটিনা সার্জারি করতে। কিন্তু এতো টাকা জোগার করা অসম্ভব হয়ে পড়েছে ইয়াসিনের। দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার ইয়াসিন-শারমিনের। খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার বিষয়টি জানতে পেরে দ্রুত ছুটে জান অসহায় পরিবারের কাছে। শারমিনকে বাঁচাতে কথা বলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সাথে, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের পরামর্শে শারমিনকে বাঁচাতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার। দীর্ঘদিন ধরে শারমিনকে খুলনায় চিকিৎসা করালেও রেটিনা সার্জারি’র লক্ষে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ডের হাউজিং কে লাইনে বসবাসরত শ্রমিক ইয়াসিন বাহাদুর’র বাড়ি গিয়ে অসুস্থ স্ত্রী শারমিনের উন্নত চিকিৎসার জন্য সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, কেসিসি’র ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন শেখ, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য মোল্লাহ এলিনুল হক এলিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ইমরান রনি শরিফ, যুবদল নেতা মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ ফারুক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও কলেজ ভাংচুর

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬ বছর বয়সীরাও পাবেন এনআইডি, ইসির নতুন নির্দেশনা

বিনম্র শ্রদ্ধায় খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় শ্রমিক ইয়াসিন’র অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল

পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন ডাঃ কে এম বাবর এমপি

ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

লালমোহনে ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট

১০

মোরেলগেঞ্জ ঝাড়– হাতে রাস্তা পরিস্কার করলেন এমপি আব্দুল আলিম

১১

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১২

নিরাপত্তাহীনতায় আবারো বাঁধাগ্রস্থ হলো লংগদু নানিয়ারচর সংযোগ সড়কের কাজ

১৩

শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে আসলাম চৌধুরী, রক্তে অর্জিত ভাষার মান রক্ষায় দেশপ্রেমের বিকল্প নাই

১৪

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি

১৫

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

১৬

সুন্দরবনকে দস্যুমুক্ত সমন্বিত অভিযান শুরু হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

১৭

ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৮

মাদারীপুর-৩ আসনে নবাগত এমপি খোকন তালুকদারের মতবিনিময় সভা

১৯

বাউফলে শুকরিয়া সমাবেশে যে বার্তা দিলেন এমপি.ড.মাসুদ

২০