Shakil Shah
২৯ অক্টোবর ২০২১, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ সার্বভৌমত্ব বন্ধক রেখে ক্ষমতায় টিকে আছে : ডা: ইরান

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রামানিয়ান স্বামী আর বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে দাসখত দিয়ে তথা বন্ধক রেখে ক্ষমতায় টিকে আছে। সম্প্রতি সুব্রামানিয়ান স্বামীর বাংলাদেশ দখলের হুমকি আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অজুহাতে শেখ হাসিনার ভারতের সহযোগিতা কামনা করে দেয়া বক্তব্য সার্বভৌমত্ব বিরোধী ও উদ্বেগজনক।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের (মা:-লে:) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি একথা বলেন।

ডা: ইরান বলেন, আওয়ামী লীগের নেতাদের মুখে সংখ্যালঘু নির্যাতনের জন্য মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে। আওয়ামী লীগ সংখ্যালঘুদের ক্ষমতায় থাকার ঢাল হিসাবে ব্যবহার করছে। হিন্দুরা দেশে থাকলে তারা ভোট পায় আর ভারত গেলে জমি পায়।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাড়িঘর, মন্দির-প্রতিমা ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগ ও শ্মশানঘাট দখলের সাথে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের ভোটারবিহীন সরকার বিএনপি-জামাত জোটকে মামলার জালে ফাঁসাতে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক বলি দিচ্ছে।

কমরেড সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মিলন, ছাত্রমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লেবার পার্টির মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০