Online Desk
১০ মার্চ ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে দালাল পরিবারের নির্যাতনে বিদেশ গমনিচ্ছুক যাত্রীর মায়ের মৃত্যু

আড়াইহাজারে দালাল পরিবারের নির্যাতনে বিদেশ গমনিচ্ছুক যাত্রীর মায়ের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশে যাওয়ার জন্য দালালের নিকট টাকা জমা দিয়ে বিদেশে যেতে না পেরে টাকা ফেরত চাওয়ায় বিদেশে গমনিচ্ছুক ব্যক্তির মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায়।এ ব্যাপারে নিহতের ছেলে আরিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, ওই গ্রামের কাসেমের ছেলে মনির ২০২৩ সালে সৌদী আরবে যাওয়ার জন্য পার্শ্ববর্তী ইজারকান্দী গ্রামের দালাল মনিরকে নগদ ৪ লাখ টাকা দেয়। কিন্তু বছর খানেক ঘুরিয়ে ফিরিয়ে আরিফকে সৌদী আরবে না পাঠিয়ে মনির নিজেই সেই টাকায় সৌদী আরবে চলে যায়। এর পর থেকেই আরিফসহ তার পরিবারের লোকজন তাদের প্রদত্ত টাকার জন্য মনিরের বাড়ীতে যাওয়া আসা করতে থাকে।

কিন্তু মনিরের পরিবার কিছুতেই তাদের টাকা ফেরত দিচ্ছে না। এ দিকে এই বিষয় নিয়ে (৬ মার্চ) শুক্রবার মনিরের শ্বশুরবাড়ী ইজারকান্দিতে এক বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মনিরের স্ত্রী শিমা, শ্বশুর হানিফা এবং শ্বাশুড়ী শাহেরা আরিফের মা রীনা বেগম (৫০) কে বেদম প্রহার করে। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল করলজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৯ মার্চ সন্ধ্যায় রীনা বেগম মারা যান।

এদিকে রীনা বেগমের লাশ বাড়িতে আনা হলে তার ছেলে বিদেশে গমনিচ্ছুক আরিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু মামলা গ্রহণ না হতেই এলাকার মাতাব্বরগণের সিদ্ধান্তে বিনা ময়না তদন্তে রীনা বেগমের লাশ দাফন করে ফেলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০