Online Desk
১৩ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগিনা খুন

আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগিনা খুন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগিনাকে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে। নিহত মহিজুল (১৯) একই ইউনিয়নের মানিকপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানিকপুর গ্রামের গিয়াসউদ্দিন তার স্ত্রী মোসা. হাসি বেগম (৪৭) কে গত প্রায় ৭ বছর আগে তালাক দিয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। তখন থেকে তাদের ছেলে মহিজুল হাসি বেগসের সাথে চৈতনকান্দা গ্রামে তার মামার বাড়ীতে থাকতো। এরই মধ্যে হাসি বগেমের অন্যত্র বিবাহ হয়। মাঝে মধ্যেই মহিজুলের মামা বাচ্চু এবং তার পরিবারের লোকজন মহিজুলের উপর নানা ছল ছূঁতোয় দৈহিক নির্যাতন করতো।

ঘটনার দিন দিবাগত রাত ১২ টায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামা বাচ্চু (৪৫),তার দুই স্ত্রী নাজমা ও নাদিয়াসহ আরো কয়েকজন মহিজুলকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় মহিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আড়াইটার দিকে মহিজুল মারা যায়।

এ ঘটনায় নিহত মহিজুলের পিতা গিয়াসউদ্দিন বাদী হয়ে সোমবার দুপুরে থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যার অভিযোগ দিয়েছেন বলে জানান।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০