Shakil Shah
৯ অক্টোবর ২০২৩, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ

আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ

সাতক্ষীরার শ্যামনগরে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রওশনারা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে সোমবার উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর ঢালীপাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

স্বামীর ওপর অভিমান করে রওশনারা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার দুই সন্তাসনহ শ্বশুরবাড়ির লোকজন। তবে ঘটনার তদন্ত দাবি করে নিহতের ভাই আব্দুস শহীদ শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

রওশনারার জা (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) আঞ্জুয়ারা জানান, সাংসারিক খরচ নিয়ে আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে ছোট মেয়ের চুল কাটিয়ে আনার জন্য স্বামীকে বাড়ির বাইরে পাঠিয়ে রওশনারা আত্মহত্যা করেন।

নিহতের স্বামী শাহাজান আলী জানান, কলেজপড়ুয়া বড় মেয়েকে মোবাইল কিনে দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সোমবার সকালে তিনি ছোট মেয়েকে চুল কাটাতে নিয়ে যান। ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

রওশনারা বেগমের ভাই শহীদ জানান, কী ঘটেছে তা তদন্তের মাধ্যমে জানতে তিনি শ্যামনগর থানায় একটি অভিযোগ দিলেও কারও নাম উল্লেখ করেননি।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ উদ্ধারের পর সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০