Bhorer Darpan
৩ অগাস্ট ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের মিছিল-স্লোগানে উত্তাল কুষ্টিয়া

আন্দোলনকারীদের মিছিল-স্লোগানে উত্তাল কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে। এ সময় মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে কুষ্টিয়া শহর।

শনিবার (৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷ এরপর কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস এবং চৌড়হাস থেকে মজমপুর মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে সাদ্দাম বাজার মোড়ে যায়। এরপর ১টা ৫০ মিনিটের দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ভুয়া ভুয়া পুলিশ ভুয়া, খুনি খুনি পুলিশ খুনি, সরকারের পদত্যাগ চাই, আমার ভাইদের হত্যার বিচার চাই, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, সরকারের গদিতে আগুন জ্বালো একসাথে, রক্তে আগুন জ্বলছে। 

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।

এদিকে এদিন সকাল থেকে কুষ্টিয়া শহরের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এসব এলাকায় অবস্থান করতে দেখা যায়নি৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০