Bhorer Darpan
১৯ মে ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে দেশের সম্মান : জেলা প্রশাসক নরসিংদী  

আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে দেশের সম্মান : জেলা প্রশাসক নরসিংদী  

অভিবাসীদের ক্ষেত্রে ফ্রি ভিসায় বিদেশ গেলে কাজের কোনো নিশ্চয়তা থাকে না; বরং নানানভাবে হয়রানির শিকার হতে হয়। নরসিংদী ডিসি অফিসের সম্মেলন কক্ষে সোমবার (১৯ মে) জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ‘ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ ‘ শীর্ষক এক সেমিনারে বক্তারা এমনসব তথ্য তুলে ধরেন।

বক্তারা জানান, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় বিষয়গুলো ভালো করে জেনে রাখা দরকার। অনেকেই দালাল এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ফ্রি ভিসায় বিদেশ যান। কিন্তু যাওয়ার পর দেখা যায়, কাজের কোনো নিশ্চয়তা না পেয়ে নানান হয়রানির শিকার হয়ে খালি হাতে দেশে ফিরতে হয়। এমন পরিস্থিতির শিকার যাতে না হতে হয় সেজন্য বিদেশ যাওয়ার আগে জেলা পর্যায়ের জনশক্তি অফিস এবং সরকারি প্রশিক্ষণ সেন্টার থেকে প্রয়োজনীয় ট্রেইনিং নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।সেমিনারে উপস্থিত বিদেশগামীদের সতর্ক করে  জেলা প্রশাসক বলেন, আপনারা যেদেশেই যাবেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কোনোভাবেই আইন ভঙ্গ করা যাবে না। আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে আপনার নিজ দেশের সম্মান। কাজেই নিজের দেশের স্বার্থে কর্মক্ষেত্রে ভালো আচরণ করবেন। আপনার আচরণের জন্য নিজ দেশের সম্মান নষ্ট করবেন না। , বিদেশ গেলে প্রথমেই আপনাদের হাতে সোনার হরিণ ধরা দিবে না। এরজন্য অনেক পরিশ্রম করতে হবে। কোনো অবৈধ পথে পা ফেলা যাবে না। অবৈধ অনেক প্রলোভন আসবে। এই প্রলোভনে পড়লে বিপদে পড়তে হবে।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, পুলিশের নরসিংদী সদর থানার অতিরিক্ত সার্কেল আনোয়ার হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ. কে. এম দাউদুল হক প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০