Online Desk
২ মার্চ ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ

আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় এক নারী মুদি দোকানিকে দোকান বন্ধের হুমকি- ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে আবুল মীর নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

রোববার দুপুরে আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া এলাকায় ‘মিকাইল জেনারেল স্টোর’ ও অলিম্পিক কোম্পানির ডিলার মারুফের দোকানে এই হুমকি দেন এমন অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগী দোকানী শম্পা বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী আবুল মীর নামে এক ব্যাক্তি আগে অলিম্পিক এর ডিলার ছিলো। পরে কোম্পানীর কাছ থেকে আমার স্বামী মারুফ ডিলার আনেন। কোম্পানীর কাছে নাকি আবুল মীর টাকা পাবে। এই জন্য আবুল মীর ও তার সহযোগী ময়না সহ আরও কয়েকজন আমার দোকানে এসে কোম্পানীর কাছে যে টাকা পাবে সেই টাকা আমাদের কাছে দাবি করে বা কোম্পানীর কাছ থেকে টাকা আদায় করে দিতে বলে। অন্যথায় ব্যাবসা করতে পারবো না বলে হুমকি দেয়। সে টাকা পাবে কোম্পানীর কাছে, সেই টাকা আমি দিবো কেন বা আমি আদায় করে দিবো কেন। এনিয়ে সে বলে এখনই দোকান বন্ধ করবি এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং ভয়ভীতি দেখায়। এবিষয়ে থানায় অভিযোগও করবেন বলে জানান ভুক্তভোগী শম্পা বেগম।

শম্পা বেগমের স্বামী মারুফ বলেন, ঘটনার সময়ে আমি দোকানে ছিলাম না। আবুল মীর আমাকে ফোনে হুমকি-ধামকি দিয়ে বলে আমি অলিম্পক কোম্পানির কাছে টাকা পাবো, এই টাকা তুই দিবি বা আদায় করে দিবি। আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন আমি কেন দিবো, কোম্পানীর সাথে আপনি বুঝেন প্রতিত্তোরে এই কথা বললে সে আমার মাল ডেলিভারি গাড়ি আটকে দিবে এবং কেমনে তুই ব্যবসা করো দেখে নিবো বলেও হুমকি দেয়।

পরে এ বিষয়ে অভিযুক্ত আবুল মীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি ধামকি ও গালিগালাজ এর বিষয়ে অস্বীকার করে বলেন, আমি তাকে কোন হুমকি-ধামকি এবং গালিগালাজ দেয়নি। আমি মারুফকে কইছি দুই থেকে ৩দিন গাড়ি বন্ধ রাখেন, গাড়ি বন্ধ রাখলে কোম্পানী আমার পাওনা ট্যাকা দিয়া দিবো। আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন মারুফ কেন সে তার গাড়ি বন্ধ রাখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো কোম্পানীর কাছে ১লাখ ৪০ হাজার ট্যাকা পাবো এই জন্য গাড়ি বন্ধ রাখতে কইছি। এছাড়া মারুফ একটু আমার সাথে ত্যারামি কথাবার্তা কওনে আমি তহন কইছি কেমনে মাল ডেলিভারী দ্যাস দেখমুনে।

এরপরে আবুল মীরের সহযোগী ময়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে ঘটনার বিষয়ে আমি জানতাম না। আমি আবুল মীরের সাথে গিয়েছি মাত্র, না জেনেশুনে যাওয়াটা আমার ঠিক হয়নি।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী দোকানীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০