Ibrahim Atiullah Anik
৪ নভেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পৈতৃক সম্পত্তিতে সড়ক নির্মাণে বাঁধাসহ অপপ্রচারের অভিযোগ

আশুলিয়ায় পৈতৃক সম্পত্তিতে সড়ক নির্মাণে বাঁধা সহ অপপ্রচারের অভিযোগ

আশুলিয়ার পাড়াগ্রামে পৈতৃক সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণে ৬ দাদার মধ্যে দুই দাদার অংশীদাররা রাস্তার জায়গা দিতে অসম্মতি জানায়। পরে এনিয়ে গ্রাম্য সালিশিতে রাস্তা করার পক্ষে সমাধান হয়। এরপরে চলাচলের জন্য রাস্তা করায় মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে আরাফাত সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মামলায় ফাঁসানোর চেষ্টা সহ আওয়ামী লীগ যুবলীগের ট্যাগ দিয়ে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে বলে মৃত কাবিল উদ্দীন সরকার ও রফিজ উদ্দীন সরকারের ছেলেদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আরাফাত সরকার অভিযোগ করে বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি সংলগ্ন দামপাড়ায় তাদের ছয় দাদার সম্পত্তি ভাগবাটোয়ারার পর চলাচলের জন্য জমির নকশা অনুযায়ী সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়। সড়ক নির্মাণে চার দাদার সকল সন্তানরা এগিয়ে আসলেও মূল সড়কের পাশে অংশীদার দুই দাদার সন্তানরা সড়ক নির্মাণে বাঁধা দেয়। পরে এলাকাবাসীকে নিয়ে শালিসী হলে তাঁরা সড়ক নির্মাণে সম্মতি দেয়। কিন্তু রাস্তা নির্মাণের পক্ষে থাকায় দুই দাদার অংশীদাররা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু ও যুবলীগ ট্যাগ লাগিয়ে নামে-বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালায়। এমনকি আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে উঠে পড়ে লেগে আছে। আমি কোন দলের সাথে জড়িত ছিলাম না এবং কোন দল করি না। অথচ, আমাকে যুবলীগের ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও আমাকে যে মামলার আসামি বলে প্রচার চালাচ্ছে সেই মামলারও কোন ভিত্তি নেই। এই ধরনের অপ-প্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এবিষয়ে প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।

দিলগণী সরকার নামের ওই জমির আরও এক অংশীদার বলেন, আমরা ৬ অংশীদারের মধ্যে ৪ অংশীদার রাস্তার জন্য জায়গা দিয়েছি এবং গ্রাম্য শালিসি অনুযায়ী আমরা রাস্তা নির্মাণ করেছি, এই রাস্তা দিয়েতো তারাও চলাচল করবে। ওই জমির আরেক অংশীদার বোরহান সরকার ও রায়হান সরকার তারা রাস্তা নির্মাণে বাঁধা দিচ্ছে। আজ (মঙ্গলবার) তাঁরা রাস্তার ইট উঠানোর জন্য লোকজন নিয়ে আইছে। এই রাস্তা দিয়ে যেন সকলে চলাচল করতে পারে এবিষয়ে প্রশাসন মহলের জোর হস্তক্ষেপ কামনা করছি।

পরে এবিষয়ে জানতে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, যেহুতু এবিষয়ে অবগত হয়েছি, আমরা এর ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০