
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এঘটনায় ৩টি কক্ষ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এর দুইটি ইউনিট প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রোববার সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা বাহার পাটুয়ারীর বাড়ীতে এই আগুনের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়,আশুলিয়ার তেঁতুলতলা একটি টিনসেড বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এর দুইটি ইউনিট প্রায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ৩টি রুমসহ কক্ষে থাকা সমস্ত জিনিস পত্র পুড়ে গেছে।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৩টি রুম পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।১লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।