
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে জন দুর্ভোগ লাঘবে যানযট নিরসনে আশুলিয়ায় পুলিশের পাশাপাশি ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছেন থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। বিভিন্ন পেশাজীবি ও পথচারী থেকে শুরু করে সাধারন মানুষ তাদের এ উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে তাদের এই ধারাকে অব্যাহত রাখার অনুরোধও জানান।
বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় ট্রাফিকের এ দায়িত্ব পালন করেছেন তারা। এসময় যত্রতত্র গাড়ি পার্কিং করতে না দেওয়ায় মহাসড়কে যানযট মুক্ত হয়।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণের নেতৃত্বে বাংলাদেশ আন্তজেলা কাভার্ড ভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি ইয়াসিন মীর সহ অন্যান্য নেতাকর্মীরা এ কাজে অংশগ্রহণ করেন
এসময়ে আরও উপস্থিত ছিলেন বাইপাইল পুলিশ বক্সের টিআই রেজওয়ান সহ পুলিশ সদস্যরা।
সংগঠনটির সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, আসন্ন ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আমরা থানা শ্রমিক দলের পক্ষ থেকে দুইদিন ধরে পুলিশের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছি।
ঈদের ছুটি শেষে বিভিন্ন পেশার মানুষ তারা যেন তাদের কর্মে নির্বিঘ্নে ফিরে আসতে পারে সেই পর্যন্ত আমরা আমাদের দ্বায়িত্ব পালন করে যাবো। সর্বোপরি শ্রমিক দল সাধারণ মানুষের পাশে ছিলো এবং পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে বলেও এই প্রত্যয় ব্যক্ত করে এই নেতা।