Ibrahim Atiullah Anik
৫ নভেম্বর ২০২৫, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের আসন নির্ধারিত

আসন্ন নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের আসন নির্ধারিত

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার পর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তফসিল এখনো ঘোষিত না হলেও প্রধান রাজনৈতিক দলগুলোর মতো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও মাঠে নেমেছে সক্রিয়ভাবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত এই দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এবং প্রাথমিকভাবে ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।

এনসিপির রাজনৈতিক পরিষদের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও দলটি এই সপ্তাহেই নিজস্ব প্রার্থীদের তালিকা ঘোষণা করবে। আলোচনা ব্যর্থ হলে এনসিপি এককভাবে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রার্থী ঘোষণা প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। আওয়ামী অপশাসনের ভুক্তভোগী ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মান জানিয়ে তাদের আসনে আমরা প্রার্থী দেব না। অন্য সব আসনে প্রস্তুতি চলছে।” জোট প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা চলছে, জোট হতে পারে—আবার নাও হতে পারে।”

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির শীর্ষ নেতারা ইতোমধ্যে নিজেদের আসন নির্ধারণ করেছেন এবং প্রচারণার প্রস্তুতিও শুরু করেছেন।

  • নাহিদ ইসলাম, আহ্বায়ক – ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা)
  • আখতার হোসেন, সদস্য সচিব – রংপুর-৪
  • নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক – ঢাকা-১৮ (উত্তরা)
  • সারজিস আলম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক – পঞ্চগড়-১
  • হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক – কুমিল্লা-৪
  • আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক – ঢাকা-১৪
  • ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব – ঢাকা-৯

সরকারের উপদেষ্টা মাহফুজ আলম (লক্ষ্মীপুর-১) এবং আসিফ মাহমুদ (ঢাকা-১২) যদি পদত্যাগ করেন, তবে তারাও এনসিপির প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় পর্যায়ের আরও যেসব নেতার প্রার্থিতা নিশ্চিত হয়েছে:

  • সামান্তা শারমিন – ভোলা-১
  • সারোয়ার তুষার – নরসিংদী-২
  • আকরাম হোসেন – ঢাকা-১৩
  • আবদুল হান্নান মাসউদ – নোয়াখালী-৬
  • আবদুল্লাহ আল আমিন – নারায়ণগঞ্জ-৪
  • জয়নাল আবেদীন শিশির – কুমিল্লা-১০
  • আতিক মুজাহিদ – কুড়িগ্রাম-২
  • সালেহ উদ্দিন সিফাত – ফেনী-২

অন্যদিকে,

  • মোল্লা ফারুক এহসান – চুয়াডাঙ্গা-২
  • মীর আরশাদুল হক – চট্টগ্রাম-১৬
  • মশিউর রহমান – ঝালকাঠি-১
  • নিজাম উদ্দিন – ঢাকা-৫
  • মাহিন সরকার – সিরাজগঞ্জ-৫
  • মনিরা শারমিন – নওগাঁ-৫
  • মুজাহিদুল ইসলাম শাহিন – পটুয়াখালী-২
  • আশরাফ উদ্দীন মাহাদী – ব্রাহ্মণবাড়িয়া-২
  • এস এম সাইফ মোস্তাফিজ – সিরাজগঞ্জ-২
  • মোল্যা রহমতুল্লাহ – বাগেরহাট-৩
  • এহসানুল মাহবুব জোবায়ের – ফেনী-১
  • আবু সাঈদ লিয়ন – নীলফামারী-৪
  • গোলাম মর্তুজা সেলিম – ঠাকুরগাঁও-৩
  • আরিফুর রহমান তুহিন – ঝালকাঠি-১
  • সাকিল আহমাদ – মেহেরপুর-২

জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান ও ডা. তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছে। দলটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কমিটি প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, প্রশাসনিক কার্যক্রম, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। সদস্যদের মধ্যে রয়েছেন — আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।

এই কমিটির নেতৃত্বে এনসিপি আগামী জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০