Ibrahim Atiullah Anik
৩ নভেম্বর ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে জেলবন্দি আসামি ও প্রবাসীরাও ভোট দিতে পারবেন: সিইসি

আসন্ন নির্বাচনে জেলবন্দি আসামি ও প্রবাসীরাও ভোট দিতে পারবেন: সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জেলবন্দি আসামিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য কর্মীসহ প্রায় ১০ লাখ ব্যক্তির ভোটগ্রহণেরও ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, “যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, সাধারণত তারাই ভোট দিতে পারেন না। এবার আমরা সেই ব্যবস্থাটি পরিবর্তন করছি। নির্বাচনী দায়িত্বে থাকা সবাই যেন ভোট দিতে পারেন, সে জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। দায়িত্বপ্রাপ্তরা অ্যাপে নিবন্ধন করলে তাদের নিজ নিজ ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।”

তিনি আরও জানান, আইনি হেফাজতে থাকা নাগরিকরাও দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া এবার প্রবাসীদের জন্যও ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নিজের দায়িত্বের কথা তুলে ধরে সিইসি বলেন, “আমরা কেমন বাংলাদেশ ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে যাচ্ছি—সেই ভাবনা আমাকে সব সময় তাড়িত করে। এই পদকে আমি শুধু দায়িত্ব বা চাকরি হিসেবে নিইনি, এটাকে আমি একটি মিশন ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি।” তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রচলিত ধারা মেনে চললে হবে না। প্রয়োজন হলে আমাদের ‘আউট অব দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০