Shakil Shah
২৭ ডিসেম্বর ২০২০, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাই, আটক ২

আড়াইহাজারে আহত চালক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা দুই অটো ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮.৩০ মিনিটে উপজেলার তুরকুনী নামক এলাকায়। মূমুর্ষূ অবস্থায় অটো চালক মোমেন (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে মাধবদীর বিরামপুর এলাকার ইউনুছের বাড়ীর ভাড়াটিয়া অটো চালক মোমেন (৫০) মাধবদী খালপাড় থেকে দুজন যাত্রী নেয়।

যাত্রীরা ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী নামক স্থানে এসে চালক মোমেন কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। এ দিকে ছিন্তাইকারীরা অটো চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে সন্দেহ বশত: আটক করে এবং তাদের কথাবার্তা অসংলগ্ন বিধায় তাদেরকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে অটোচালক সংবাদ পেয়ে লোকজন নিয়ে এসে অটোসহ ছিনতাইকারীদেরকে শনাক্ত করেন। আটক ব্যাক্তিরা হলো যথাক্রমে মাধবদী নোয়াপাড়া এলাকার ভাড়াটিয়া রতনের ছেলে ইমন (২২) এবং তার ভাড়া করা বাড়ীর মালিক মোশারফের ছেলে জুবায়েদ (২৪)। তাদরেকে মামলা দিয়ে রোববার কোর্টে চালান দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০