Shakil Shah
২৪ মার্চ ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেস কনফারেন্স

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেস কনফারেন্স

নাটোরের বাগাতিপাড়ার ১নং পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের (ভার.) বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে প্রেস কনফারেন্স করেছে ওই চেয়ারম্যান (ভার.) ও ইউপি সদস্যরা।

রবিবার (২৪ মার্চ) সকালে চেয়ারম্যান (ভার.) হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ১নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের আব্দুল মতিন, ৭নং ওয়ার্ডের খলিলুর রহমান, ৮নং ওয়ার্ডের মাহাবুবুর রহমান, ৭-৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাইলী ইয়াসমিন ও মানবিক বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আল-আমিন বন্ধন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান (ভার.) হেলাল উদ্দিন বলেন, “সম্প্রতি ‘আজকের বাংলাদেশ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে এই পরিষদের মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তাতে বলা হয়েছে আমি নাকি ‘গরিবের চাউল না দিয়ে জনসেবা করছি’।

আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। পরিষদের নির্ধারিত সময়ে কিছু ভাতাভোগী ডিসেম্বর মাসের ‘ভিজিডি’র চাউল উত্তোলন না করলেও পরবর্তীতে এসে তাদের চাউল তারা নিয়ে গেছে। অথচ এই তথ্য গোপন করে ওই ভুয়া খবরে বলা হচ্ছে আমরা নাকি তাদের চাউল দিই নাই। এমন ভুয়া তথ্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে ‘আজকের বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলের পরিচালক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০