
মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সিনিয়র শিক্ষক জনাব মো. জাকির হোসেনের কন্যা, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী সানজিদা বিনতে জাকির আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
কবিতা আবৃত্তি, ক্বিরাত এবং হামদ-না’তে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনকারী এই মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালে অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। বর্তমানে সে মোরেলগঞ্জ লতিফিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অল্প বয়সেই বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে চলা সানজিদার এই সাফল্যে পরিবারে বিরাজ করছে আনন্দ ও গর্বের আবহ। এ সাফল্যের জন্য পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে গভীর শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। তার শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটাতে পেরে সানজিদা নিজেও আনন্দিত ও উচ্ছ্বসিত।
তার এই অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান, আদর্শিক পরিবেশ ও আন্তরিক শিক্ষাদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সানজিদা বিনতে জাকির।