Online Desk
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত

ইয়েমেনে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে একটি যাত্রীবাহী মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও আছেন।

মঙ্গলবার আবিয়ান প্রদেশের মাহফাদ জেলাকে লাহমার জেলার সঙ্গে সংযোগকারী মহাসড়কে ঘটেছে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ফলে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়।

দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের নিকটবর্তী লাওদার হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা এএফপিকে জানিয়েছেন, নিহত ১৬ জনের মধ্যে ১১ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। কয়েক জনের অবস্থা এতই গুরুতর যে তাদের চেহারা বোঝার উপায় নেই। সংঘর্ষে বিধ্বস্ত ট্রাকটি জ্বালানিতে পূর্ণ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি চলতি বছর আবিয়ান প্রদেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

সূত্র : এএফপি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

বাঞ্ছারামপুরে অনুমোদনহীন ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে প্রথম সানজিদা বিনতে জাকির

বান্দরবানে রমজান মাসে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

১০

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

১১

মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

১২

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

১৭

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

১৮

জিয়াউর রহমানের হাতে খনন করা শ্রীপুরে ছক্কার খাল ভরাটের পথে

১৯

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০