Online Desk
১ মার্চ ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে একদিনে ইরানের ওপর ১২০০টির বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে। সেখানে চালানো হামলায় প্রায় দেড়শ’ মানুষ নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে নিরীহ শিশুদের হত্যার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইসরায়েলি বিমানবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে তারা ইরানের ওপর ১২০০টির বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও ছিল। ওই হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিদ্যালয়ে হামলায় ‘বহু নিরীহ শিশু’ নিহত হয়েছে এবং এই ঘটনার ‘জবাব দেয়া হবে’।

এদিকে শুধু ইসরায়েল নয়, মুসলিমপ্রধান দেশ সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিশেষ প্রতিবেদনে চমকপ্রদ এ তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দেয়া অব্যাহত রেখেছিল।

ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের জন্য তাদের ‘মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি’ বলে উল্লেখ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যমটি।

চারটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি-ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল।

খবর : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনকালে: দু’জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

মাছ ধরার নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫’শ গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আড়াইহাজারে স্বামীর পরকিয়ার জেরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই কলেজের প্রধান ফটকে তালা, শিক্ষকরা অবরুদ্ধ

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি

১১

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

১২

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

১৩

শ্রীপুরে সাংবাদিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন

১৬

“একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি”

১৭

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

১৮

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

১৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

২০