বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারী ২০২৬
Online Desk
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না – জোনায়েদ সাকি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না - জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার আমেনা প্লাজায় তৃতীয় তলায় জেলা ও উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছি। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে পুরনো প্রথা ও কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। জনগণের ভোটের ওপর আস্থা না রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভরসা করার প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বিশেষভাবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের দিকে ইঙ্গিত করে বলেন, সারাদেশে এবং বাঞ্ছারামপুরেও আমরা এর নানা লক্ষণ দেখতে পাচ্ছি। অনুপস্থিত ভোটারের নামে ভোট দেওয়া, কালি মুছে আবার ভোট দেওয়ার প্রস্তুতি, একই ব্যক্তিকে একাধিকবার ভোট দিতে সহায়তা করা এবং পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে।

জোনায়েদ সাকি বলেন, ভোট ব্যবস্থা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে যুক্ত। আমরা আগেও আহ্বান জানিয়েছি, এখনও জানাচ্ছি—সব রাজনৈতিক দলকে জনগণের ভোটের ওপর আস্থা রাখতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, গত দুই দিন ধরে পরিস্থিতি অবনতির জন্য একটি পরিকল্পিত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকজন জামায়াত নেতা ও প্রার্থী প্রকাশ্যে বলেছেন,ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে উপস্থিত হতে হবে। এটি স্পষ্টভাবে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার শামিল। এটি নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।”

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গণসংহতি আন্দোলনের এই নেতা। তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের তালিকা পর্যালোচনা করে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। সেখানে দেখা গেছে, কয়েকজন কর্মকর্তা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এমনকি নিজ নিজ ভোটকেন্দ্রেও তাদের নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে বিতর্কিতভাবে অনেক প্রিজাইডিং অফিসারকে বাদ দিয়ে তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“জুলাই বিপ্লবের পরিবর্তন আজ বাস্তবায়ন হবে”—জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

শেষ হলো ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষা

আলাদা কক্ষে ভোটের সুযোগ, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

রাঙ্গামাটির লংগদুতে ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর মইদাম কেন্দ্রে বিএনপির কর্মীদের হামলায় বৈছাআ আহ্বায়কসহ আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু, ভোট জালিয়াতির অভিযোগ

দিনাজপুরে সিথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘুরা

মোরেলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে নারীদের প্রতি উপস্থিতি বেশি দেখা গেছে

১০৮ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রে এসে খুশি বিধু রাণী শীল

পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে চারটি আসনের ভোট গ্রহণ চলছে

১০

দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ও নতুন প্রজন্মের ভোটারেরা ভোট দিচ্ছেন

১১

ভূরুঙ্গামারীতে শান্তি পূর্ণ ভাবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

১২

বাঁশখালীতে উৎসবমুখর ভোটগ্রহণ, ধীরগতির নারী বুথেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় নারীরা

১৩

ভোলায় নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী চিত্রে ইতিবাচক বার্তা

১৪

রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে

১৫

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না – জোনায়েদ সাকি

১৬

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান

১৭

কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ পাটওয়ারীর

১৮

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

১৯

যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো- হাসনাত আবদুল্লাহ

২০