Online Desk
১৬ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের নতুন দফার হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। সোমবার (১৬ মার্চ) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এটি সরাসরি আঘাত নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতন, তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলের মধ্য ও দক্ষিণজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজার পর হারেৎজ—এর খবরে বলা হয়, মধ্য ইসরায়েলে একটি ‘আঘাত’ রেকর্ড করা হয়েছে।

তবে এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত ‘দুটি আঘাতের খবর পাওয়া গেছে’।

সংবাদমাধ্যমটি আরো জানায়, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নেই। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, তেল আবিবের আশেপাশের এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে।

অধিকৃত পশ্চিম তীরের আল—জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিমের এক প্রতিবেদনে অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কৌশলগত এবং সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত তথ্যের ওপর অত্যন্ত কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ করেছে।

খবর : আল—জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০