Online Desk
১১ মার্চ ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাগেরহাটে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ এলাকাসহ বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. সালাম উপস্থিত থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

বিতরণকৃত ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদকে সামনে রেখে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটাই স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

এ সময় এম. এ. সালাম বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই মাজেদা বেগম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এই চিন্তা থেকেই প্রতি বছর ঈদের আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, মাজেদা বেগম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাগেরহাট এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ঈদ, রমজানসহ বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০