Shakil Shah
১১ সেপ্টেম্বর ২০২০, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপনির্বাচনকে কেন্দ্র করে সরব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

চার আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে করোনাভাইরাসের মধ্যেও সরব রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ শুক্রবার সকাল ৯টা থেকে ধানের শীষ, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে কর্মী-সমর্থক নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

তবে এখন পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সিরাজগঞ্জ-১ আসনে কণ্ঠশিল্পী কনকচাঁপা ও নওগাঁ-৬ আসনে সাবেক মন্ত্রী আলমগীর কবির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এরপরও চার আসনের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। এর মধ্যে দুপুর পর্যন্ত ঢাকা-১৮ আসনের জন্য মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিনের সহসভাপতি নবী উল্লাহ নবীসহ ১২ জন মনোনয়প্রত্যাশী তাদের ফরম জমা দিয়েছেন।

মনোনয়নপত্রের মূল্যমান ১০ হাজার টাকা। ২৫ হাজার টাকা জমানতসহ প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। আগামীকাল শনিবার বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে প্র্রার্থীদের সাক্ষাৎকার।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা নেন। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। বক্তব্য শুধু এটাই, যে দুঃশাসন চলছে ভয়ংকর নাৎসীবাহিনীর শাসনের মধ্যে গণতন্ত্র প্রসারণের জন্য যেখানে আমরা যতটুকু সুযোগ পাবো সেটা ব্যবহার করব। আমরা এর আগেও দেখেছি, নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এগুলোকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সকল আয়োজন সম্পন্ন করেছে। আমরা ১২ বছর নিরবিচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ নেতা থেকে তৃণমূলের নেতা কারও ৫০ থেকে ২৫০-৩০০ মামলা নিয়ে এই সংগ্রামে অংশ নিচ্ছে। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানাকিছু করতে পারে। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা হচ্ছে জনগণ। আমরা জনগনের শক্তির ওপর ভর করে এই উপনির্বাচনে অংশগ্রহণ করব। যদিও ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগনের ওপর অত্যাচার করে তাদের হয়ত সাময়িক লাভ হতে পারে। অবশেষ জনগণের শক্তিই চূড়ান্ত বিজয় হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি, ইনশাল্লাহ এসব উপনির্বাচনে বিএনপির বিজয়ী হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগনজ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০