Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী নীতি জামায়াত বিএনপি নেতৃত্ব জোটের কোন দলের মধ্যে নেই : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী নীতি জামায়াত বিএনপি নেতৃত্ব জোটের কোন দলের মধ্যে নেই : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী নীতি জামায়াত ও বিএনপি নেতৃত্ব জোটের কোন দলের মধ্যে নেই। তারা কখনো ইসলামের এ নীতির কথা বলে নাই। এ নীতি একমাত্র হাতপাখার মধ্যেই আছে।

দেশে একমাত্র ইসলামের এ নীতি প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এ নির্বাচনে ইসলামী নীতির বাক্স হবে একটাই, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার বাক্স।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয়মঞ্চ চত্বরে ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নির্বাচনী জনসভায় প্রায় ৪ থেকে ৫ হাজার লোকের সমাগম হয়।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫৪ বছরে যে আইনে দেশ পরিচালনা হয়েছে তাতে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। মানুষের যে চাওয়া পাওয়া ছিল তাদের আইনে তারা পায় নি। এ আইনে

তারা সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যার্থ হয়েছে। তিনি আরও বলেন, যে আইন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। হাজার হাজার মা সন্তানহারা হয়েছে।

বিএনপি বা জামায়াত ক্ষমতায় গেলে তারা সেই প্রচলিত আইনে দেশ চালাবে। সে প্রচলিত আইন আর দেশের জনগণ চায় না। জনগণ ভাল নীতি ও ভাল নেতা চায়। ইসলামী নীতি বাস্তবায়নে হাতপাখা মার্কার বিকল্প নেই। ডা. আক্কাস আলী সরকারকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। হাতপাখায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ২৭ কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাস আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহাজাহান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০