Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে লকডাউনের নামে নাশকতার গোপন বৈঠকে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে লকডাউনের নামে নাশকতার গোপন বৈঠকে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ নভেম্বর লকডাউনের নামে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দলদলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান (৩০) এবং ধামশ্রেনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মাহফুজার রহমান (৩৮)।

থানা ‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান ও মাহফুজার রহমান সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে নূরে আলম সিদ্দিক ও মাহফুজার রহমান সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম পিপিএম বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে। যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০