Online Desk
১৪ জানুয়ারী ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

এনএসটি ফেলোশিপ পেলেন হাবিপ্রবির ১৫৩ জন

২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির’ আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫৩ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

খাদ্য ও কৃষি, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদেরকে ফেলোশিপ প্রদান করা হয়। মাস্টার্স পর্যায়ে ১৫২ জন এবং অণুজীববিজ্ঞানে পিএইচডির জন্য ১ জনকে ফেলোশিপ প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১২৪ জন, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২০ জন, এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

সব ক্যাটাগরি মিলিয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৬ জনই কৃষি অনুষদের। এছাড়াও ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইন্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান থেকে ৪ জন, রসায়ন থেকে ৪ জন, পদার্থবিজ্ঞান থেকে ২ জন এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, গবেষণায় ব্যায়ের জন্য মাস্টার্স পর্যায়ে ফেলোশিপপ্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা এবং পিএইচডির জন্য নির্বাচিত ১ জন ৩ লক্ষ টাকা বরাদ্দ পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। তিন ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০