Shakil Shah
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আমদানিকারকরা বিপাকে পচা পেঁয়াজ নিয়ে

ভোরের দর্পণ অনলাইন:

আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পরেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরেরর আমদানিকারকরা।

২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সব পেঁয়াজ। আবার পুরো নষ্ট পেঁয়াজের ৫৫ কেজির বস্তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১০০ টাকায়।

রোববার (২০ সেপ্টেম্বর) হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক মনোয়ার হোসেন চৌধুরী এ তথ‌্য জানিয়েছেন।

মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘রপ্তানি জটিলতার কারণে গত ৫দিন পর সীমান্তে আটকে থাকা পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাকগুলো গতকাল হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এতোদিন ধরে সীমান্তে লোড অবস্থায় থাকায় ভ্যাপসা গরমে অধিকাংশ পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। একারণে পচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছি। এতে আমার অনেক লোকসান হবে।’

হিলি বন্দর ঘুরে দেখা গেছে, ভালো মানের পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর পচা বা নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে এবং একেবারে নষ্ট পেঁয়াজ ৫৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়।

উল্লেখ‌্য, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে সীমান্তে ২৫০-৩০০ পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে।

এদিকে, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভারত সরকার শুধুমাত্র ১৩ তারিখে এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলে গতকাল শনিবার সীমান্তে আটকে থাকা ১১টি ট্রাকে ২৪৬ মেট্রিকটন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি করা হয়। তবে সীমান্তে আটকে থাকা ১০ হাজার মেট্রিকটন পেঁয়াজের অনুমতি না দেওয়ায় আজ হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০