Shakil Shah
৫ জানুয়ারী ২০২২, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসের অতি-সংক্রামক ধরণ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের প্রাণহানি ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ওমিক্রনে প্রথম একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। সেখানে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ওমিক্রন রোগী (৪৬৪ জন) পাওয়া গেছে রাজধানী দিল্লিতে।

অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত দেশটির ২৩ রাজ্য এবং ভূখণ্ডে ছড়িয়েছে। এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। মঙ্গলবার দেশটিতে ৩৭ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৮ ডিসেম্বর ভারতে ৯ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়। কিন্তু মাত্র ৯ দিনের মধ্যে রোগী শনাক্তের এই হার প্রায় ছয়গুণ বেড়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ভারতে সাপ্তাহিক করোনা পজিটিভের হার ২ দশমিক ৬০ শতাংশ। তবে দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে এই ভাইরাসে মারা গেছেন অন্তত ৫৩৪ জন।

ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে ৬৭ লাখ ৩০ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৫৭৩ জন। করোনাভাইরাসের অতি-সংক্রামক ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বাড়ছে দক্ষিণ এশিয়ার এই জনবহুল দেশে।

মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৩৫৮ জন। মহামারিতে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪ লাখ ৮২ হাজার ৫৫১ জন।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হওয়া ভারতের বিভিন্ন প্রদেশে রাত্রিকালীন কারফিউয়ের পাশাপাশি বেশ কিছু কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এই মহামারি মোকাবিলায় দেশটিতে এখন পর্যন্ত টিকার ১৪৭ কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। কয়েক দিন আগে দেশটির ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০