Online Desk
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়েকদিনের ব্যবধানেই কাজিপুরে বেগুন-লেবুর ‘তেলেসমাতি’

কয়েকদিনের ব্যবধানেই কাজিপুরে বেগুন-লেবুর ‘তেলেসমাতি’

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: এক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়াম-সাধনার এই মাসকে ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করার অভিযোগ রয়েছে। রোজার আগেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বেগুন ও লেবুর বাজারে চলছে তেলেসমাতি কারবার। এক সপ্তাহের ব্যবধানে এ দুই পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।

১৬ ফেব্রুয়ারি (সোমবার) কাজিপুর উপজেলার মেঘাই, আলমপুর, সোনামুখী, শিমুলদাইড়, ঢেকুরিয়া, হরিনাথপুর, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ী, জর্জিরা, তেকানী ও সিমান্তবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি বেগুনের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।

অন্যদিকে, এক সপ্তাহ আগে এক হালি (চারটি) লেবুর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে একটি লেবুই বিক্রি হচ্ছে ১০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণের বেশি।

পৌর এলাকার গৃহিণী সুমাইয়া, কলেজ শিক্ষার্থী বিপ্লব বলেন, ‘রোজার আগে বেগুন ও লেবুর দাম কল্পনাতীতভাবে বেড়েছে। রোজার মধ্যে দাম আরও বাড়লে অনেক রোজাদার এই দুটি খাদ্যপণ্য খাওয়া থেকে বঞ্চিত হবেন। ’ তিনি বাজার মনিটরিংয়ের দাবি জানান।

সোনামুখী, ঢেকুরিয়া, মেঘাই ও সিমান্তবাজারের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে বেগুন ও লেবুর দাম বাড়িয়ে অতিরিক্ত লাভ করছেন। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, বেগুন ও লেবুর সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০