Shakil Shah
২৩ অক্টোবর ২০২০, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় স্থগিত টেস্ট ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হতে পারে: আইসিসি

ভোরের দর্পণ অনলাইন:

চক্রপূরণে করোনার কারণে স্থগিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে আইসিসি। আর তা হলে বাংলাদেশের ঝুলিতে যোগ হবে ৮টি ম্যাচের পয়েন্ট। তবে সেক্ষেত্রে বিকল্প ভাবনাও আছে সংস্থাটির। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে আইসিসির পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায়।

অথচ এই আসরকে ঘিরে প্রত্যাশা ছিল কতই-না। ম্যারম্যারে টেস্টকে আরও জমজমাট ও দর্শকপ্রিয় করতে নানা পরিকল্পনা, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু এক বেরসিক কোভিড, ভেস্তে দিল সব আয়োজন।

করোনাকালে স্থগিত হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক ম্যাচই। ফলে বিপাকে আইসিসি। সূচি অনুযায়ী এর ফাইনাল হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে। তাইতো ব্যস্ত শিডিউলকে মাথায় রেখে এবার ভিন্ন পথে আগাতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

চক্রপূরণে স্থগিত ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে তারা। হিসাব অনুযায়ী প্রত্যেক সিরিজের জন্য বরাদ্দ ১২০ পয়েন্ট। দুই ম্যাচের সিরিজের জন্য ম্যাচ প্রতি ৬০ আর তিন ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ছিল ৪০ করে। আর ৫ টেস্টের ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য ২৪ আর ড্রয়ের জন্য ছিল ১২ পয়েন্ট। তাইতো এই পয়েন্ট বণ্টনের নিয়েও দেখা দিয়েছে জটিলতা।

সেক্ষেত্রে স্থগিত হওয়া টেস্টে যত পয়েন্ট আছে তার তিনভাগের একভাগ, স্ব-স্ব দেশগুলোর মধ্যে বণ্টনের কথা ভাবছে আইসিসি। ফলে কপাল খুলতে পারে বাংলাদেশের।

এখন পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি সিরিজে অংশ নিয়ে তিনটিতেই হেরেছে টাইগাররা। কোনও পয়েন্ট সংগ্রহ না করে আছে টেবিলের তলানিকে। কোভিড-১৯ এর কারণে স্থগিত ৬ টেস্ট সিরিজের চারটিতেই আছে বাংলাদেশের নাম। ফলে ঝুলিতে যোগ হচ্ছে ১৩০ পয়েন্ট।

অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফল নির্ধারণে আরও একটা বিকল্প ভাবনা আছে আইসিসির। আর তা হলো আগামী বছরের মার্চ পর্যন্ত সেসব ম্যাচ অনুষ্ঠিত হবে, হিসাব করা হবে সেগুলোর পয়েন্টই। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১/২৩ মৌসুম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০