Shakil Shah
১৯ জানুয়ারী ২০২৩, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মীদের স্লোগানে বিরক্ত মির্জা আব্বাস বললেন, ‘ধুত্তরি থামো না ভাই’

ভোরের দর্পণ ডেস্ক :

নেতাদের বক্তব্যের আগে কর্মীরা স্লোগানে প্রকম্পিত করে তোলেন- এটা রাজনীতির একটা সৌন্দর্য। তবে সেই স্লোগান যদি মাত্রাতিরিক্ত বা বিশৃঙ্খল হয় সেখানেই বিপত্তি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা গেলো এমন চিত্র। স্লোগানে বিরক্ত হয়ে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেই ফেললেন, ‘ধুত্তরি থামো না ভাই’।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে এলে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান শুরু করেন। নেতাকর্মীদের স্লোগান থামতে বলে মির্জা আব্বাস বলেন, ‘তোমরা শেষ করলে আমি শুরু করবো। থামো, থামো। আরে ভাই একটু থামো না। সময় নাই, দুজন বক্তব্য দেবেন। ধুত্তরি থামো না ভাই।’

এরপর তিনি বলেন, ‘আচ্ছা তোমাদের বলি, পাবলিক মিটিং রাস্তায় যেটা করি আর আলোচনা সভার মধ্যে তফাৎ আছে কি না?’ এ সময় নেতাকর্মীরা ‘হ্যাঁ’ বলে উঠলে মির্জা আব্বাস বলেন, ‘তাহলে যখন-তখন স্লোগান দাও কেন?’ এসময় মির্জা আব্বাস বক্তব্য দিতে থাকলে তারা কিছুক্ষণ পর থেমে যান।

সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্যের জন্য ডায়াসে এলে যথারীতি নেতাকর্মীদের স্লোগান শুরু হয়। এসময় তাদের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘শেষ করো, শেষ করো, ধন্যবাদ।’ তাতেও তারা না থামলে সভার সঞ্চালক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি খন্দকার মোশাররফের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বলেন, ‘প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন। প্লিজ স্যার শেষ করেন।’

এরপর সভার সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্যের জন্য ডায়াসে এলেন, তখনও যথারীতি স্লোগান চলছিল। এসময় মির্জা ফখরুল বলেন, ‘আমি অনুরোধ করবো অনুগ্রহ করে স্লোগান দেবেন না। সময় নেই দু-চারটি কথা বলে শেষ করবো।’ এরপর মির্জা ফখরুল বক্তব্য খানিকটা এগিয়ে নিলে তারা থেমে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১০

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১২

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৩

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৬

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৭

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৮

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৯

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০