Bhorer Darpan
২৭ জুলাই ২০২৪, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জায় আত্মহত্যা

কলেজছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জায় আত্মহত্যা

লালমনিরহাটে বিবস্ত্র করে নির্যাতন করায় এক কলেজছাত্রী (১৮) আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।  

ওই ছাত্রী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী মৃত শরিয়ত উল্লাহ মণ্ডলের ছেলে সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে ওই ছাত্রীন বাবার দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বুধবার সকালে হাঁস ফসল নষ্ট করতে গেলে তাড়িয়ে দেন ওই ছাত্রী। এ ঘটনার জেরে ধরে তাকে পিটিয়ে আহত করা হয়। কয়েকজন মিলে তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে ফেলে। গ্রামবাসীর সামনে বিবস্ত্র করায় ভীষণ লজ্জা পেয়ে যান ওই ছাত্রী। একপর্যায়ে দুপুরের দিকে বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এই লজ্জায় মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০