Online Desk
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৪( কাপাসিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর ঐকান্তিক প্রচেষ্টায় ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে পৃথক তিনটি স্থানে ৪ শতাধিক অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সকাল ৮ টায় কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে, সকাল ১০ টায় তরগাঁও ইউনিয়নের দিগধা ফাজিল মাদরাসা মাঠে এবং ১১ টায় রায়েদ ইউনিয়নের রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, বোট, মুড়ি, খেজুর সহ ১২ টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে, যার মোট ওজন ২৬ কেজি।

ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪( কাপাসিয়া) আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সায়ীদ প্রমুখ।

সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী জানান, এবারের রমজানে পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। প্রতি বছরই সেবার পরিসর বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

বাঞ্ছারামপুরে অনুমোদনহীন ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে প্রথম সানজিদা বিনতে জাকির

বান্দরবানে রমজান মাসে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা

১০

ধুনটে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

১১

মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

১২

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

১৬

কাহালুর নারহট্র ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

১৭

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শ্রমিক দম্পতিকে মারধর অভিযোগ

১৮

জিয়াউর রহমানের হাতে খনন করা শ্রীপুরে ছক্কার খাল ভরাটের পথে

১৯

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০