Online Desk
১ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সাথে বিএনপির মনোনীত প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ এ সৌজন্য সাক্ষাৎ করেন।

নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবীর দাওয়াতে শাহ রিয়াজুল হান্নান সৌজন্যমূলক একঝুড়ি ফল নিয়ে হাজির হন। এসময় এমপি মহোদয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শাহ্ রিয়াজুল হান্নানকে অত্যন্ত আন্তরিকতার সাথে ফল ও ফুলেল শুভেচ্ছা জানান। ঘন্টা ব্যাপী বৈঠকে কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও দূর্নীতিমুক্ত প্রশাসন সহ সাধারণ মানুষের সুখ দুঃখে উভয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশ দিন যেতে না যেতেই পূর্ব ঘোষণা ছাড়াই মূল দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী কাপাসিয়ার সার্বিক উন্নয়নে একসাথে বৈঠকে মিলিত হয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞজনের ধারনা কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পথ ধরেই তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান এগিয়ে যাবেন।

অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনকালে: দু’জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

মাছ ধরার নিষেধাজ্ঞায় লালমোহনে প্রায় ২৭ হাজার জেলে কর্মহীন

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫’শ গ্রাম ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

ধুনটে বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আড়াইহাজারে স্বামীর পরকিয়ার জেরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই কলেজের প্রধান ফটকে তালা, শিক্ষকরা অবরুদ্ধ

প্রশাসনকে জনমুখি করতে সরকার সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছেন – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি

১১

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

১২

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

১৩

শ্রীপুরে সাংবাদিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে আওয়ামী লীগ নেতার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে বিএনপি কর্মীর পোল্ট্রি খামার

১৫

নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার আয়োজন

১৬

“একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি”

১৭

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

১৮

ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

১৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাঙ্গামাটির সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

২০