Shakil Shah
১১ এপ্রিল ২০২১, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল-পরশু চলবে না দূরপাল্লার যান : ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্ক:

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার ও আগামী মঙ্গলবার দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে বলে জানান তিনি।

আজ রোববার দুপুরে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারা দেশে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘লকডাউন’। এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল আজ রাত ১২টায়। তবে নতুন ঘোষণা অনুযায়ী আগামী বুধবার থেকে শুরু হবে আরও কঠোর ও সর্বাত্মক লকডাউন।

 

এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে।’ এসময় বিআরটিসিসহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে সরকারি নির্দেশনা মেনে পরিবহন চালানোর অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০