
কাহালু (বগুড়া) প্রতিনিধি: শনিবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি, বগুড়া প্রফেশনালস ক্লাবের কো-ফাউন্ডার ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ (পবিত্র)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ। উক্ত খেলায় পুরান বগুড়া একাদশকে হারিয়ে তেলিয়ান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলকে ১টি খাঁসি পুরষ্কার দেন খেলার প্রধান অতিথি।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদল, কাহালু দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বাবু সহ কাহালু ক্রিকেট সংঘের সদস্যবৃন্দ।