Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, সবাইকে সাথে নিয়ে কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, এ জন্য তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে. বিএনপি সরকার হবে জনগণের সরকার। সোমবার দুপুরে কাহালু উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধাণগনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। মতবিনিময় কালে সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমস্যার কথা গুলো শুনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।

উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাঞ্জিমা আকতার, উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক আব্দুর মতিন, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, নুরুল ইসলাম শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরিচিতি সভা শেষে মাসিক আইন শৃঙখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের সাথে বোয়ালখালী উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

১০

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নির্বাচনে সভাপতি মমিন ও সাধারণ সম্পাদক পিন্টু

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে ৬০০ বছর পুরনো পুকুর ভরাট, গ্রেপ্তার ৩

১২

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

মানিকগঞ্জের কৃতী সন্তান সাইফুর রহমান সাইফ—আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রজন্মের মুখ

১৫

লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ

১৬

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই -জিএম সিরাজ

১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬৬ বোতল ইস্কফ সিরাপসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

১৯

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

২০