Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন রুশ গুপ্তচর ছিলেন!

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন রুশ গুপ্তচর ছিলেন!

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন রুশ গুপ্তচর ছিলেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। মার্কিন আদালতে দণ্ডিত জেফ্রির অপকর্মের হাজার হাজার নথি প্রকাশের পর তাকে নিয়ে নতুন অভিযোগ করা হয়। তবে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে ওই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ দফায় এপস্টেইন-সংশ্লিষ্ট লাখ লাখ নথির প্রকাশের পর রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে তার কথিত যোগাযোগ খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড।

এপস্টেইন রাশিয়ার এজেন্ট ছিলেন কি না—এমন প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘এই তত্ত্ব নিয়ে অনেক কৌতুক করার লোভ হচ্ছে। কিন্তু সে জন্য সময় নষ্ট না করাই ভালো।’’

নথিগুলোতে দেখা যায়, একাধিকবার এপস্টেইন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহের কথা জানিয়েছিলেন। যদিও তাদের মধ্যে কখনো সাক্ষাৎ হয়েছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভ বলেছিলেন, যৌন অপরাধের অভিযোগে বিচারাধীন অবস্থায় ২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এই কলঙ্কিত অর্থলগ্নিকারীর কাছ থেকে ক্রেমলিন কখনও কোনও অনুরোধ পায়নি।

এপস্টেইন ই-মেইল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে পুতিনের নাম একাধিকবার উঠে এসেছে; যার বেশির ভাগই রুশ নেতাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রতিবেদন। তবে এর মধ্যে এপস্টেইনের পক্ষ থেকে বৈঠক আয়োজনের কয়েকটি স্পষ্ট প্রচেষ্টার ইঙ্গিতও রয়েছে।

নথির এই নতুন অংশে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাশিয়া থেকে তরুণী ও নারীদের সংগ্রহে এপস্টেইনের ব্যাপক তৎপরতা চালানোর তথ্য পাওয়া গেছে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০